আন্তর্জাতিক মানবাধিকার দিবসে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন

তাহমিনা সুলতানা:
আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৫ উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ ডিসেম্বর) “মানবাধিকার সংরক্ষণ বজায় রাখতে আমরা অধিকারবন্ধ” প্রতিপাদ্যে আয়োজিত এ মানববন্ধনে গুম, হত্যা, ধর্ষণ, নারীনির্যাতন এবং সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়।

মানববন্ধনের আয়োজন করে আন্তর্জাতিক সামাজিক মানবাধিকার তদবির সংস্থা। ব্যানার–পোস্টারে মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং তা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, দেশে মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে নাগরিক সমাজ, প্রশাসন ও রাষ্ট্রীয় সংস্থাগুলোর আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন। তারা অভিযোগ করেন, বিচারহীনতা, সহিংসতা ও নির্যাতনের নানা ঘটনা বেড়ে চলেছে—এগুলো থামাতে কার্যকর ও দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, মানবিক মূল্যবোধ, ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিত করতে সমাজের সব শ্রেণির মানুষকে ঐক্যবদ্ধ হয়ে মানবাধিকার রক্ষায় এগিয়ে আসতে হবে।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *