তেজগাঁও–ফার্মগেটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন

“ক্ষমতায় এলে দুর্নীতিকে লাল কার্ড দেখানো হবে”— সাইফুল আলম খান মিলন

নিজস্ব প্রতিবেদক:- ৯ ডিসেম্বর ২০২৫, ঢাকা
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে তেজগাঁও–ফার্মগেটে দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা-১২ আসনে দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল আলম খান মিলন বলেন, “আগামী নির্বাচনে জনগণ জামায়াতকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠালে দুর্নীতিকে লাল কার্ড দেখানো হবে আমাদের প্রথম কাজ। দেশের উন্নয়নে দুর্নীতি বড় বাধা— তাই যারা দুর্নীতিকে লাল কার্ড দিতে চান, আমরা তাদের সঙ্গে সম্পূর্ণ একমত।”

তিনি আরও বলেন, “দুর্নীতির প্রতি জিরো টলারেন্স দেখিয়ে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তোলা হবে।”

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন—
তেজগাঁও থানা উত্তর আমীর হাফেজ আহসান উল্লাহ, শের-ই-বাংলা থানা দক্ষিণের আমীর এডভোকেট আবু সায়ীদ মণ্ডল, তেজগাঁও থানা দক্ষিণের সেক্রেটারি ফরিদ আহমেদ রুবেল, হাতিরঝিল থানা পূর্বের সেক্রেটারি রুহুল আমিন ও হাতিরঝিল থানা পশ্চিমের সেক্রেটারি রাশেদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *