কুড়িগ্রামে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

কুড়িগ্রাম প্রতিনিধি
“নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১লা ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয় চত্বরে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মিজ্ অন্নপূর্ণা দেব নাথ।

অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, কুড়িগ্রাম।

এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম কুদরত-এ-খুদা, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোছাঃ সোহেলী পারভীন, সিনিয়র সাংবাদিক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি নিজাম উদ্দিন, ইসলামিক ফাউণ্ডেশন এর উপপরিচালক আব্দুর রাজ্জাক রনি, সদর থানার ওসি হাবিবুল্লাহ, এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া প্রমুখ।

সভায় জেলা প্রশাসক মিজ্ অন্নপূর্ণা দেব নাথ বলেন, আমরা নারীরা যারা আজকে এই অবস্থানে এসেছি তারা অনেক বাধা পেরিয়ে এসেছি। স্বামী কর্তৃক নারীরা শারীরিক, মানসিক, অর্থনৈতিকসহ নানাভাবে নির্যাতনের শিকার হন। কর্মক্ষেত্রে নারীরা বৈষম্যের শিকার হন। নারীদের প্রতি নির্যাতন ও বৈষম্য দূর করতে ধর্মীয় নেতৃবৃন্দসহ সকলকে ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে নারী প্রতিরোধে কাজ করা বিভিন্ন এনজিওসহ নারী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *