কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম সদর উপজেলায় স্থানীয় কৃষকদের কাছ থেকে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের অভিযান ২০২৫–২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলা খাদ্য বিভাগ কুড়িগ্রাম সদর-এর আয়োজনে সরকারি উপজেলা খাদ্য গুদামে এ সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসমাইল হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাহিদা পারভীন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হালিমুর রহমান পলাশ, সদর এলএসডি-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ আহমেদ, মিলার শহিরুজ্জামান সাজু, মাইদুল ইসলাম মুকুল, শহিদুল ইসলাম, আহম্মেদ আলী, মাহমুদুন্নবী মুন্না, আঃ করিম প্রমুখ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি আমন মৌসুমে সদর উপজেলায় কৃষকদের কাছ থেকে সরাসরি সরকারি গুদামে ১১৯ মেট্রিক টন ধান এবং মিলারদের মাধ্যমে ১,৬০৮ মেট্রিক টন চাল সরকারি নির্ধারিত মূল্যে নীতিমালা অনুযায়ী ক্রয় করা হবে।
এ মৌসুমে প্রতি কেজি ধানের মূল্য ৩৪ টাকা এবং প্রতি কেজি চালের মূল্য ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।