নিজস্ব প্রতিবেদক:- বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং ঢাকা–১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক বলেছেন, রিকশা ও অটোরিকশা চালকদের কাছ থেকে আর কোনো চাঁদা আদায় করতে দেওয়া হবে না।

শুক্রবার পল্লবীতে রিকশাচালকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন,
“গত ১৭ বছরে সিন্ডিকেটের মাধ্যমে আপনাদের চাঁদা দিতে হয়েছে। আজ থেকে কেউ আর কোনো চাঁদা দেবেন না। বিএনপি সরকার গঠন করলে সব সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে।”
দলীয় কর্মীদের প্রতিও হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন,
“আমার দলের কেউ চাঁদা চাইলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়ে আমিনুল হক বলেন,
“একটি দুর্ঘটনা একটি জীবন কেড়ে নিতে পারে। সবাই নিয়ম মেনে চালালে যানজটসহ অনেক সমস্যার সমাধান সম্ভব।”