ব্যবসায়ী ও জনতাকে নিয়ে চাঁদাবাজদের রুখে দিব- সাইফুল আলম খান মিলন

নিজস্ব প্রতিবেদক:- আজ ৭ই আগষ্ট শুক্রবার বিকাল ৩টায় কাওরান বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী তেজগাঁও থানার উদ্যোগে আয়োজিত ব্যবসায়ী সমাবেশ তেজগাঁও থানা উত্তরের আমীর হাফেজ আহসান উল্লাহর পরিচালনায়, মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য ও তেজগাঁও থানা দক্ষিণের আমীর ইন্জিঃ নোমান আহমদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী জননেতা জনাব সাইফুল আলম খান মিলন।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও মহানগর উত্তর আমীর জননেতা মোঃ সেলিম উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে জনাব মিলন বলেন – “জুলাই সনদকে সাংবিধানিক মর্যাদা দিতে হবে।
নভেম্বরের মধ্যেই গণভোটের আয়োজন করতে হবে। গণভোটের মাধ্যমেই আমরা জুলাই সনদের স্বীকৃতি প্রদান করতে হবে।
কারণ জুলাই আমাদের প্রাণের দাবি, জুলাই আমাদের মুক্তির পথ এনে দিয়েছে। সবশেষে বলেন ব্যবসায়ী ও জনতাকে নিয়ে চাঁদাবাজদের রুখে দিব।

ব্যাবসায়ীদের উদ্দিশ্যে প্রধান বক্তা জনাব সেলিম উদ্দিন বলেন- চাঁদাবাজদের প্রতিরোধ করতে হবে।
আর যদি আপনারা প্রতিরোধে ব্যর্থ হোন তাহলে চাঁদা দিয়েও কেউ রেহাই পাবেন না।
উক্ত প্রোগ্রামে আরো বক্তব্য রাখেন জোন পরিচালক মো হেমায়েত হোসেন, হাতিরঝিল পশ্চিম থানার ভারপাপ্ত আমীর নূরুল ইসলাম আকন্দ,
শিল্পাঞ্চল থানা আমীর কলিম উল্লাহ, শেরেবাংলা নগর দক্ষিণের আমীর আবু সাইদ মন্ডল, থানার সেক্রেটারী ও অন্যান্য নেতৃবৃন্দ

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *