নিজস্ব প্রতিবেদক:- নারায়ণগঞ্জ, ৩ নভেম্বর ২০২৫ (সোমবার):
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকায় গতকাল মধ্যরাতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক যৌথ অভিযানে কুখ্যাত অস্ত্র ও মাদক ব্যবসায়ী রবিন মিয়া (৩৪) কে গ্রেফতার করা হয়েছে।
অভিযান চলাকালে তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি রিভলবার, ১টি দোনলা বন্দুক, ১টি ডামি পিস্তল, ২ রাউন্ড পিস্তলের গুলি, ২২২ গ্রাম হেরোইন, ১৫৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং বিভিন্ন দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী জানিয়েছে, অপরাধ দমন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে জনগণকে অনুরোধ করা হয়েছে—যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনাক্যাম্প বা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে।