জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে উপদেষ্টা পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:- ঢাকা, ১ নভেম্বর ২০২৫:
আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে জুলাই সনদ ও এর বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে উপদেষ্টা পরিষদের একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবিত ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) আদেশ’ চূড়ান্তকরণ, এতে বর্ণিত গণভোটের আয়োজন ও বিষয়বস্তু নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

উপদেষ্টা পরিষদ জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য ও সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর প্রতি কৃতজ্ঞতা জানায়—সংস্কার বিষয়ে দীর্ঘ আলোচনা ও বহু ইস্যুতে ঐকমত্য প্রতিষ্ঠার জন্য।

তবে সভায় লক্ষ্য করা হয়, কমিশনের আলোচনার পরও কিছু সংস্কার প্রস্তাব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত রয়ে গেছে। বিশেষ করে গণভোটের সময়সূচি, বিষয়বস্তু এবং জুলাই সনদের কয়েকটি সুপারিশ নিয়ে মতপার্থক্যের বিষয়টি সভায় উদ্বেগের সঙ্গে আলোচিত হয়।

উপদেষ্টা পরিষদ মনে করে, এসব বিষয়ে দ্রুততম সময়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ জরুরি। এ জন্য সভা রাজনৈতিক দলগুলোকে স্ব উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিকনির্দেশনা প্রদানের আহ্বান জানায়।

সভায় আরও বলা হয়, “বর্তমান পরিস্থিতিতে কোনো প্রকার কালক্ষেপণের সুযোগ নেই। জাতির স্বার্থে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।”

উপদেষ্টা পরিষদ একই সঙ্গে সরকারের পক্ষ থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *