ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের শেখরকাঠি এলাকায় নিজ ঘর থেকে বকুল বেগম (৫৫) নামে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ অক্টোবর) দুপুর দেড়টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বকুল বেগম দীর্ঘদিন ধরে একা বসবাস করতেন এবং ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। দুপুরে প্রতিবেশীরা তার ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ পান। পরে তারা ঘরের দরজা দিয়ে তাকিয়ে দেখতে পান ভেতরে বকুল বেগমের অর্ধগলিত লাশ পড়ে আছে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, প্রাথমিকভাবে জানা গেছে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং তার নিকট আত্মীয়-স্বজন বলতে কেউ নেই। তিনি একাই বসবাস করতেন।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।