সাউথ বাংলা ডেস্ক:- ঢাকা, ২৫ সেপ্টেম্বরঃ
গতকাল ২৫ সেপ্টেম্বর দৈনিক প্রথম আলোসহ দেশের একাধিক পত্রিকার অনলাইন সংস্করণে “আওয়ামী লীগের জটিকা মিছিল, ঢাকায় ২৪৪ জন গ্রেফতার” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। উক্ত সংবাদের সঙ্গে প্রকাশিত ছবিতে ভুলবশত অথবা ইচ্ছাকৃতভাবে তেজগাঁও ও শেরেবাংলা নগর থানার বিএনপির নেতা-কর্মীদের এই ছবিটি ব্যবহার করা হয়েছে।

এমন বিভ্রান্তিকর ও উদ্দেশ্যমূলক ছবি ব্যবহার অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট সংবাদপত্র ও অনলাইন গণমাধ্যমের প্রতি আহ্বান জানাচ্ছি ভবিষ্যতে সংবাদ প্রকাশের আগে যথাযথ সতর্কতা অবলম্বন করার জন্য।
প্রতিবাদকারী:
আতিকুর রহমান অপু
সাবেক সভাপতি, শেরেবাংলা নগর থানা যুবদল
ঢাকা মহানগর উত্তর