সিএমপি’র ডিবি (বন্দর) কর্তৃক চুরিকৃত মালামাল উদ্ধার, ২ আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বন্দর গোয়েন্দা (ডিবি) বিভাগের অভিযানে চুরিকৃত দুটি Motorized Treadmill উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আরও একজন আসামী পলাতক রয়েছে।

মামলার বাদী মো. আসাদ (৪৫), যিনি ঢাকার জাহিদ এন্ড ব্রাদার্স কোম্পানির ম্যানেজমেন্ট এক্সিকিউটিভ, অভিযোগে জানান যে, গত ১৬ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দর থেকে এলসি ও প্রোফরমা ইনভয়েস মূলে দুই কন্টেইনার ব্যায়াম সামগ্রী (Motorized Treadmill) খালাস করা হয়। পরে তামজিদ কার্গে সার্ভিসের মাধ্যমে পাঁচটি কভার্ড ভ্যানে পণ্যগুলো ঢাকা ডেমরার নিজস্ব গুদামে পাঠানো হয়।

১৭ সেপ্টেম্বর গুদামে আনলোড করার সময় দেখা যায়, T56A মডেলের পাঁচ কার্টুন মালামাল নেই। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে জানা যায়, উক্ত মাল বিক্রির উদ্দেশ্যে কিছু ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

বিষয়টি জানার পর বাদী চট্টগ্রামে এসে সিএমপি বন্দর ডিবিকে অবহিত করেন। পরে ডিবি পুলিশ পরিদর্শক ফজলুল কাদের চৌধুরীর নেতৃত্বে এসআই জহিরুল ইসলামসহ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ২৩ সেপ্টেম্বর দুপুরে ডবলমুরিং থানাধীন বেপারী পাড়ায় অভিযান চালায়। এ সময় মো. সোহেল আবদুল্লাহ (৩০) ও মো. হাসান উদ্দিন (৩০) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।

তাদের স্বীকারোক্তি অনুযায়ী ঘটনাস্থল থেকে দুটি Motorized Treadmill উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যের কার্টনে ইংরেজিতে মডেল নং T56A, N.W:102KGS, G.W:115KGS এবং CONTRACT NO: JZ25314 লেখা ছিল।

গ্রেফতারকৃতরা জানায়, পলাতক আসামী মো. ইমান আলী ওরফে ইমন (৩১) এবং অজ্ঞাত আরও ৫–৭ জন সহযোগীর সঙ্গে মিলে তারা দীর্ঘদিন ধরে বিদেশ থেকে আমদানীকৃত মূল্যবান পণ্য চুরি করে আসছিল।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *