মঠবাড়িয়ায় বিএনপি অফিসে ভাঙচুর ও হামলা, আহত ২

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের মঠবাড়িয়ার আলোচিত দুই হত্যা মামলার অন্যতম আসামি ও পৌর ছাত্রদলের আহ্বায়ক রুবেলের নেতৃত্বে উপজেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, পূর্ব শত্রুতার জেরে রুবেল ওরফে ‘ব্ল্যাক রুবেল’ প্রায় ৩০ জন সশস্ত্র সহযোগী নিয়ে পৌরসভা ছাত্রদল নেতা আহমেদ সজীবের ওপর উপজেলা বিএনপি অফিসের সামনে অর্তকিত হামলা চালায়। দেশীয় অস্ত্রের আঘাতে সজীব গুরুতর আহত হন। এ সময় পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদীও মাথায় আঘাত পেয়ে আহত হন।

হামলার পর রুবেল ও তার সহযোগীরা উপজেলা বিএনপি অফিসে ভাঙচুর চালায়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার খবর পেয়ে মঠবাড়িয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

উল্লেখ্য, রুবেল মঠবাড়িয়ার আলোচিত ক্লিনটন ও শাহীন হত্যা মামলার অন্যতম আসামি। সম্প্রতি ৫ আগস্টের পর থেকে তিনি চিহ্নিত ছাত্রলীগের সন্ত্রাসীদের নিয়ে নিজস্ব বাহিনী গড়ে তোলেন এবং এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে মাদক ব্যবসাসহ নানা অনিয়মের অভিযোগও রয়েছে।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *