কুড়িগ্রাম সদরের নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসমাঈল হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানালো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রাম সদর উপজেলা কমিটির নেতৃবৃন্দ।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান সদর উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী মো. রাজু আহমেদ, প্রথম যুগ্ম সমন্বয়কারী মো. মালেক সরকার, যুগ্ম সমন্বয়কারী শাহজাহান আলী সুমন ও লাভলু হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইয়াকুব আলী আইয়ুব, মাইদুল ইসলাম রকেট, বাতেন, ফিরোজ আখতার, মাহফুজার রহমান মুকুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।