নিজস্ব প্রতিবেদক:- গত ২০ সেপ্টেম্বর (শনিবার) বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা জনগণের মাঝে প্রচারের উদ্দেশ্যে রাজশাহীর পবা উপজেলার রামচন্দ্রপুর ঘাট কলেজ মাঠে পারিলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ রায়হানুল আলম রায়হান।
পারিলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খাইরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন পবা উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আলি হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ আলামিন, পবা উপজেলা কৃষকদলের আহ্বায়ক শরিফুল ইসলাম, নওহাটা পৌর কৃষকদলের আহ্বায়ক রবিউল ইসলাম, পবা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মুস্তাকিম রহমান, কাটাখালি পৌর বনিক সমিতির সভাপতি নজরুল ইসলাম, শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসদার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা হিটলার, প্রজন্ম ৭১ দলের পবা উপজেলা শাখার সদস্য সচিব আব্দুস শুকুর প্রমুখ।
সভায় বক্তারা ৩১ দফা রূপরেখা জনগণের মাঝে প্রচারের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং গণতান্ত্রিক আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।