রাজশাহী প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা জনগণের মাঝে প্রচারের উদ্দেশ্যে পবা উপজেলার দর্শনপাড়া ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত উঠান বৈঠক ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় অনুষ্ঠিত এ বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ রায়হানুল আলম রায়হান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহাদত হোসেন হাবিব, কৃষকদল পবা উপজেলার আহ্বায়ক শরিফুল ইসলাম, পবা উপজেলা জাসসের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আসলাম, নওহাটা পৌরসভা কৃষক দলের আহ্বায়ক রবিউল ইসলাম, দর্শনপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এন্তাজ আলি, যুবদল নেতা লুৎফর রহমান ও ছাত্রদল নেতা আসলাম প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বিএনপির ৩১ দফা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, “দেশের স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য অনতিবিলম্বে একটি নির্বাচিত সরকারের প্রয়োজন।”