হাকিমপুরে এক মাসে ৯৬ আসামি গ্রেফতার, বিপুল পরিমাণ মাদক উদ্ধার

মাহবুব হোসেন মেজর, দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুরের হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল হকের নেতৃত্বে গত আগস্ট মাসে (১ থেকে ৩১ আগস্ট) বিশেষ অভিযানে মোট ৯৬ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

ওসি নাজমুল হক জানান, হাকিমপুর থানার সকল অফিসার ও ফোর্সের সমন্বিত প্রচেষ্টায় নিয়মিত মামলা, মাদক মামলা ও গ্রেফতারি পরোয়ানাসহ বিভিন্ন অভিযানে এ আসামিদের গ্রেফতার করা হয়।

এ সময় পুলিশ বিপুল পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে—

  • ট্যাপেন্ডাডল ট্যাবলেট: ৬৭০ পিস
  • এ্যাম্পল: ৬৩৩ পিস
  • গাঁজা: ৩৭০ গ্রাম
  • ফেন্সিডিল: ৫ বোতল
  • দেশি চোলাইমদ: ২৫ লিটার
  • হেরোইন: ১০ গ্রাম

অন্যদিকে বিজিবি কর্তৃক ৫ পিস এ্যাম্পল ও ৪ গ্রাম হেরোইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত ৯৬ জন আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। নিয়মিত মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ওসি নাজমুল হক।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *