কুড়িগ্রামে স্কুল মাঠ অক্ষত রেখে নতুন ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের ঐতিহ্যবাহী বজরা এল. কে আমিন স্কুল অ্যান্ড কলেজ মাঠ অক্ষত রেখে নতুন ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১২টার দিকে বজরা ইউনিয়নের শিক্ষার্থী ও স্থানীয় জনগণের আয়োজনে কলেজ মাঠে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এতে পাঁচ শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন—

  • বজরা এল. কে আমিন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান বুলবুল
  • ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর মেহেদী হাসান
  • ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ মাসুম
  • ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুজ্জামান লিমন
  • উমানন্দ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আইনুল ইসলাম
  • জামায়াতের ইউনিয়ন সাধারণ সম্পাদক সামিউল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, শিক্ষার জন্য যেমন ভবনের প্রয়োজন, তেমনি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলারও প্রয়োজন রয়েছে। এই মাঠটি স্থানীয় শিক্ষার্থীদের একমাত্র খেলার জায়গা। মাঠ সংকুচিত করে ভবন নির্মাণ করা হলে এ এলাকার শিশুরা খেলাধুলা থেকে বঞ্চিত হবে।

তারা অনতিবিলম্বে ঐতিহ্যবাহী বজরা এল. কে আমিন স্কুল অ্যান্ড কলেজ মাঠ অক্ষত রেখে বিকল্প জায়গায় নতুন ভবন নির্মাণের জন্য প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *