নিজস্ব প্রতিবেদক:- ঢাকা-৭ আসনের (কোতোয়ালি বংশাল চকবাজার লালবাগ কামরাঙ্গীরচর) আসনের স্বতন্ত্র প্রার্থী এবং বিএনপি কেন্দ্রীয় যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তার নির্বাচনী প্রচারণায় শুরু করেন ইসলামবাগ পোস্তা ও চকবাজার এলাকা দিয়ে।
ইসহাক সরকার তার বক্তব্যে বলেন, আল্লাহ যদি আপনাদের ভোটে আমাকে কোতোয়ালি বংশাল চকবাজার লালবাগ ও কামরাঙ্গীরচর এলাকার এমপি হিসেবে নির্বাচিত করেন, তাহলে আমি কথা দিচ্ছি এই পুরান ঢাকার যানজট ও রাস্তাঘাট এর যে সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান সহ স্কুল-কলেজ মসজিদ মাদ্রাসা উন্নয়ন ও পুরান ঢাকার যে গ্যাসের সমস্যা রয়েছে সেই গ্যাসের সমস্যার সমাধানের সুব্যবস্থা নিশ্চিত করব এবং ভালো স্বাস্থ্যসেবা নিশ্চিত করব ইনশাআল্লাহ, যদি করতে না পারি, পাঁচ বছর পর আপনারা আমাকে আর ভোট দিয়েন না।
ইসহাক সরকার আরো বলেন আমি আপনাদেরই ছেলে এই এলাকার স্থানীয় ছেলে এখানেই বড় হয়েছি আমি আপনাদের সুখে দুঃখে দীর্ঘদিন পাশে ছিলাম বিগত জালিম হাসিনা সরকারের নির্যাতনে শিকার হয়ে দীর্ঘ দিন কারাবরণ এবং কারা নির্যাতনের শিকার হয়েছে এমনকি আমার পরিবারও নির্যাতিত তাই আমি আপনাদের পাশে থেকে সমাজসেবা করতে চাই আমাকে আপনারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপনাদের ভোটে নির্বাচিত করবেন।
আপনারা যদি আমারে ফিরাইয়া দেন, তবে আমার আর যাওয়ার জায়গা নাই। আমি আপনাদের দিকে তাকাইয়ে দলের ডাক শুনি নাই। আমি আপনাদের দিকে তাকাইয়ে আরাম–আয়েশের জীবন ফালাইয়ে এইখানে আসছি ভোট চাওয়ার জন্য ও সেবা করার জন্য আর আপনারা যদি আমাকে আপনাদের কাছে টেনে না নেন, আমার চারপাশে আর কিচ্ছু থাকবে না। আগামী ১২ তারিখ পর্যন্ত আপনারা আমার ভোটের আমানতকারী হবেন। আমার ভোটের জিম্মা আমি আপনাদের হাতে দিলাম।
ইসহাক সরকার তার বক্তব্যে আরও বলেন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষে সকলকে ”না” ভোটে দেয়ার জন্য আহ্বান জানালেন।
উক্ত গনসংযোগ পথসভায় ও লিফটেড বিতরণের সময় এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিশিষ্ট ব্যবসায়ী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।