এফবিজেও-এর উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, ঢাকা: ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও)-এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে পুরানা পল্টনের ফায়েনাজ টাওয়ারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের চেয়ারম্যান এবং দৈনিক একুশের সংবাদ-এর সম্পাদক ডক্টর শাহজাহান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন মহাসচিব মো. শামছুল আলম। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন সংগঠনের ভাইস চেয়ারম্যান মো. ফারুক হোসেন।

আলোচনা সভায় বক্তারা জাতীয় রাজনীতি, গণমাধ্যমের দায়িত্ব ও সাংবাদিকদের করণীয় নিয়ে বক্তব্য রাখেন। তাঁরা বলেন, গণতান্ত্রিক সমাজ গঠনে দায়িত্বশীল ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার বিকল্প নেই। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সচিব এ এফ এম রাসেল পাটোয়ারী, অর্থ সচিব খন্দকার তারিকুল ইসলাম, নূর ই আলম ছিদ্দিকি মুরাদ ও মো. মিজানুর রহমানসহ আরও অনেকে।

সভার শেষ পর্বে দেশের শান্তি ও স্থিতিশীলতা কামনা এবং প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *