বিস্ফোরক ব্যাটিংয়ে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ফিরলেন রাহমানউল্লাহ গুরবাজ। সঙ্গে ইব্রাহিম জাদরানের পঞ্চাশ ছোঁয়া ইনিংসে ২০০ ছাড়ানো সংগ্রহ গড়ল আফগানিস্তান। রান তাড়ায় সিকান্দার রাজা, ব্রায়ান বেনেটদের ব্যাটে জবাবটা ভালোই দিচ্ছিল জিম্বাবুয়ে। কিন্তু শেষ দিকে একের পর এক উইকেট হারিয়ে পেরে উঠল না স্বাগতিকরা।
হারারেতে রোববার উত্তেজনায় ঠাসা তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৯ রানে জিতেছে আফগানিস্তান। নিয়মিত অধিনায়ক রাশিদ খান ও পেস বোলিং অলরাউন্ডার আজমাতউল্লাহ ওমারজাইকে বিশ্রাম দেওয়ার ম্যাচে ২১০ রানের বড় পুঁজি গড়ে তারা। লক্ষ্য তাড়ায় ১৭ ওভারে ৫ উইকেটে ১৭২ রান থেকে ২০১ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।
দুই ইনিংস মিলিয়ে এদিন রান হয়েছে ৪১১। আফগানিস্তান-জিম্বাবুয়ের টি-টোয়েন্টিতে এই প্রথম দেখা গেল চারশ রান। আগের সর্বোচ্চ ছিল এক দশক পুরনো ৩৮১।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ ফারুক হোসেন। ঠিকানা- প্লট-১০৮১, রোড-৫, সেকশন-৭, পল্লবী, ঢাকা-১২১৬।
Copyright © 2026 সাউথ বাংলা নিউজ. All rights reserved.